অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্রী

২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত দেশে বিদ্যুৎ সঞ্চালন লসের হার ৩ দশমিক ২৭ শতাংশ এবং বিতরণ লসের হার ৬ দশমিক ২৯ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুৎ সঞ্চালন লস ছিল ৩ দশমিক ৪ শতাংশ এবং বিতরণ লস ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। তবে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত এ হার কমে যথাক্রমে ৩ দশমিক ২৭ শতাংশ ও ৬ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সিস্টেম লস গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে— পুরাতন ও জরাজীর্ণ বৈদ্যুতিক লাইন পরিবর্তন এবং লাইনের সক্ষমতা বৃদ্ধি, ওভারলোডেড ট্রান্সফরমার প্রতিস্থাপন, ওভারলোডেড উপকেন্দ্রের ক্ষমতা বাড়ানো, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, স্মার্ট ও প্রি-পেমেন্ট মিটার স্থাপন, এনার্জি অডিটিংয়ের মাধ্যমে বিদ্যুৎ আমদানি-রপ্তানিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বৃহৎ শিল্প গ্রাহকদের জন্য এএমআর মিটার স্থাপনের মাধ্যমে নজরদারি জোরদার করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে ছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্কের অভিযোগ, বিচারের দাব

1

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্র

2

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ ধসে আহত ৪

3

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

4

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

5

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

6

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

7

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

8

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

9

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

10

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

11

হাসপাতালের ছাদ ধস: ঘটনাস্থলে এমপি

12

বিরোধী দল চাইলে ‘নোট অব ডিসেন্ট’ শিথিলের বিষয় বিবেচনা: সালাহ

13

মৌলিক সেবা নিশ্চিতেই সরকারের অগ্রাধিকার: ডিএনসিসি প্রশাসক

14

বিএনপির ‘হামলায়’ রুমিনের দুই সমর্থক আহত

15

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, সম্মাননা পেলেন সফল যুব উদ্যোক

16

লংমার্চ দল-জোটের নয়, ১৮ কোটি মানুষের জন্য: জামায়াত আমির

17

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

18

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

19

সরকারকে দোষ নয়, নানা খরচে বিপর্যস্ত: রুমিন ফারহানা

20