অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

চীনের ইনার মঙ্গোলিয়ায় চলছে হকির ব্যস্ত সূচি। একদিকে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে সিনিয়র দল, অন্যদিকে মরিন দাউর গ্রাউন্ডে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশের যুবারা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই স্বাগতিক চীনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াইয়ে ছিল টানটান উত্তেজনা। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীন এগিয়ে গেলে গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে দ্রুতই সেই উচ্ছ্বাসে ভাটা ফেলে বাংলাদেশ।

প্রতি-আক্রমণ থেকে দারুণ এক ফিল্ড গোল করে দ্বীন ইসলাম বাংলাদেশকে সমতায় ফেরান। ফলে প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ২৬ মিনিটে মেহেদী হাসান চমৎকার এক ফিল্ড গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। লিড নিয়ে বিরতিতে যাওয়ায় তখন বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল।

তবে বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করে চীন ম্যাচে সমতা ফেরায়। ২-২ অবস্থায় শেষ কোয়ার্টারে জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ।

কিন্তু ৫৩ মিনিটে উল্টো আরও একটি গোল হজম করে বসে লাল-সবুজের দল। ম্যাচের শেষ সাত মিনিটে সমতায় ফেরার জন্য প্রাণপণ চেষ্টা করেও সফল হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দ্বীন ইসলাম-মেহেদীদের।

এই আসরে বাংলাদেশের প্রধান লক্ষ্য অন্তত ষষ্ঠ স্থান অর্জন করা। সেই লক্ষ্য পূরণ করতে পারলে পুনরায় যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে দলটি। প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ।

আগামী পরশু শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পুরুষ দল। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ কাজাখস্তান ও পাকিস্তান।

পুরুষ দলের পাশাপাশি নারী দলও রয়েছে এশিয়া কাপের লড়াইয়ে। আগামীকাল অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। হকির এই আসরে এখন জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় লাল-সবুজের দুই দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

1

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

2

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

3

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

4

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

5

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

6

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

7

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যা

8

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

9

শক্তিশালী স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

10

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

11

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

ঠাকুরগাঁও আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, বাসিন্দা ফিরছে

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

16

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

17

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

আ.লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

20