প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
গণমাধ্যমকর্মীদের হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ, সোহানী শিফার বিরুদ্ধে ঢাকা বাঁচাওয়ের নিন্দা

গণমাধ্যমকর্মীদের হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ তুলে সোহানী শিফার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ঢাকা বাঁচাও। সংগঠনটির আহ্বায়ক মো. তানভীর আজাদ এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
গণমাধ্যমকর্মীদের হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ তুলে সোহানী শিফার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ঢাকা বাঁচাও। সংগঠনটির আহ্বায়ক মো. তানভীর আজাদ বুধবার (৪ নভেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে তানভীর আজাদ বলেন, গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে সাধারণ প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন সোহানী শিফা। চাঁদাবাজি, স্বেচ্ছাচারিতা, ঢাকা বাঁচাওয়ের নামে ফরম বিক্রি এবং সামাজিক সংগঠনটিকে রাজনৈতিক সংগঠনের প্রভাবমুক্ত রাখার প্রশ্নে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।
তিনি জানান, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২ নভেম্বর ২০২৬ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে সোহানী শিফাকে বহিষ্কার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ২ নভেম্বর ঢাকা বাঁচাওয়ের নতুন কমিটির সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় বিভিন্ন গণমাধ্যমকর্মীকে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশের জন্য উদ্বেগজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তানভীর আজাদ বলেন, ঢাকা বাঁচাওয়ের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। গণমাধ্যম সংগঠনটির পরম বন্ধু। তাদের মাধ্যমেই সংগঠনের ভালো কাজগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়।
বিবৃতিতে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ঢাকা বাঁচাওয়ের বিষয়ে সঠিক তথ্য ঢাকাবাসীর সামনে তুলে ধরায় গণমাধ্যমের কর্মীদের কাছে সংগঠনটি চিরকৃতজ্ঞ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দিনের সংবাদ অনলাইন