অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে ৮ চালানে শুল্ক ফাঁকির চেষ্টা, কোটি টাকার অনিয়ম উদ্ঘাটন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য আনার ঘটনায় আটটি চালানে অনিয়ম উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও কাস্টমস হাউস। এসব চালানে কয়েক কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্যের ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য আমদানির অভিযোগে আটটি চালানে বড় ধরনের অনিয়ম শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও কাস্টমস হাউস।

শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে চীন, পাকিস্তান ও থাইল্যান্ড থেকে আসা এসব চালান পরীক্ষা করা হয়। এ সময় ঘোষণার সঙ্গে অসংগতিপূর্ণ বিভিন্ন পণ্য পাওয়া যায়।

পরীক্ষায় দেখা যায়, পাওয়ার স্প্রেয়ার মেশিন আমদানির ঘোষণা দেওয়া হলেও চালানে পাওয়া গেছে প্রসাধনী ও স্টেজ লাইট। টুথপিকের চালানে পাওয়া গেছে নিষিদ্ধ ক্রিম ও যৌন উত্তেজক স্প্রে। এ ছাড়া রবার বুশের আড়ালে আনা হয়েছে দামি গাড়ির যন্ত্রাংশ। হিট ট্রান্সফার পেপারের পরিবর্তে পাওয়া গেছে পিভিসি ফ্লেক্স ব্যানার।

এ ছাড়া স্টেইনলেস স্টিল সার্কেল ও এক্সকাভেটর গিয়ার আমদানির ঘোষণার আড়ালে নাট-বল্টু, স্ক্রু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আনার তথ্য পাওয়া গেছে।

এনবিআরের প্রাথমিক ধারণা, এসব চালানে কয়েক কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে।

এদিকে কাস্টমসের ব্যবস্থায় লক করা একটি কনটেইনারের মূল সিল ভেঙে অন্য সিল লাগিয়ে সেটি সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও পেয়েছে তদন্তকারী দল। পরে কনটেইনারটি জব্দ করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারক ও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩-এর ৩৩ ও ১৭১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এনবিআর।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কারে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি

1

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকায় বাড়ানোর উদ্যো

2

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

5

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

6

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

7

ময়মনসিংহে ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু, উপকৃত হবেন ২০

8

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বহিরাগত আতঙ্ক, বাড়ির মালিকদের

9

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

10

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা

11

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিওতে ইস্যু ম্যানেজার ইউসিবি

12

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান

13

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গ

14

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

15

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

18

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

19

বিএনপির ‘হামলায়’ রুমিনের দুই সমর্থক আহত

20