অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন: রিজভী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেবে বিএনপি। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (২ নভেম্বর) সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, স্থানীয় নির্বাচনে যাঁর জয়ের সম্ভাবনা বেশি, তাঁকেই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থীর জনপ্রিয়তা ও জনগ্রহণযোগ্যতা বিবেচনায় নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা হলে সেগুলো বিবেচনায় নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে। তাঁর দাবি, দেশের পরাজিত শক্তি প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সরকার কাজ করছে।

রিজভী আরও অভিযোগ করেন, শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে পরাজিত শক্তি। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গত রোববার ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সাংগঠনিক সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তাঁদের কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, একটি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে আবার বিপ্লবের কথা কেন বলা হচ্ছে, তা বোধগম্য নয়।

তিনি বলেন, যেসব বিষয়ে সংসদে আলোচনা করে সমাধানে পৌঁছানো সম্ভব, সেসব বিষয় নিয়ে সংসদে আলোচনা না করে লংমার্চের মাধ্যমে দেশের মানুষকে উসকানি দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও আব্দুল মালিক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্র

1

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

2

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন

3

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

4

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, মূল্যস্ফীতির চাপ: বিশ

5

পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর

6

দেশে ফিরলেই গ্রেপ্তার শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

7

ফুলবাড়ীতে মাদক বিক্রির প্রতিবাদে হামলার অভিযোগ, সংবাদ সম্মেল

8

চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, ২০২৭ সালে ৪ শতাংশের

9

তেঁতুলিয়া প্রেস ক্লাবের নতুন কমিটিতে সভাপতি সোহরাব, সম্পাদক

10

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

11

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

12

ফুলবাড়ী সীমান্তে নারী-শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্

13

রাতজেগে দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৪৫ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

16

শরিয়া বিতর্কের মধ্যেই পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস

17

শত চক্রান্তেও বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

18

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

19

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

20