অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় দেয়ালে আওয়ামী লীগের স্লোগান, প্রশাসনের নির্দেশে মুছে ফেলল বিদ্যালয় কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির কয়েকটি বসতবাড়ির দেয়ালে ‘জয় হাসিনা’, ‘জয় বাংলা’সহ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক স্লোগান লিখেছে কয়েক শিক্ষার্থী। বিষয়টি জানাজানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসনের নির্দেশে স্লোগানগুলো মুছে ফেলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।


চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির কয়েকটি বসতবাড়ির দেয়ালে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে এসব স্লোগান লেখার অভিযোগ উঠেছে। পরে জেলা প্রশাসনের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিনের কোনো এক সময়ে বিদ্যালয়ের সামনের গলির কয়েকটি বসতবাড়ির দেয়ালে কালো রঙের স্প্রে দিয়ে রাজনৈতিক স্লোগান লেখা হয়। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে।

দেয়ালে লেখা স্লোগানগুলোর মধ্যে ছিল ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’, ‘উই আর মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’। এসব স্লোগান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। পাশাপাশি দেয়ালে স্লোগান লেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, স্কুলের ছাত্রীরা দিনের বেলায় দেয়ালে এসব স্লোগান লিখেছে। শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যাশিত নয়।

এদিকে, জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত দেয়ালের লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নেয়।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মুঠোফোনে বলেন, শিক্ষার্থীরাই এসব স্লোগান লিখেছে। জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো মুছে ফেলেছে। ঘটনার সঙ্গে জড়িত ছাত্রীদের শনাক্ত করে তাদের অভিভাবকদের ডেকে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারও প্ররোচনা বা নির্দেশনায় ছাত্রীরা এসব স্লোগান লিখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

1

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

2

পঞ্চগড়ে ৪ সাংবাদিককে প্রশিক্ষণে বাধার অভিযোগ আমলে নেয়নি প্রে

3

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

4

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

5

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্র

6

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

7

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

8

পীরগঞ্জের বিসমাইলে অশ্রুসিক্ত বিদায়ে দুর্গা প্রতিমা বিসর্জন

9

দেশে প্রথম ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক

10

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

11

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

12

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

13

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

14

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড, ব্রাহ্মণবাড়িয়ায় শোকের মাতম

15

ঢাকায় শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬, অংশ নিচ্ছে

16

ফুলবাড়ীতে দুর্গাপ্রতিমা বিসর্জন ঘাট সংস্কার, প্রস্তুতি পরিদর

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

19

রাণীশংকৈলে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

20