অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে বহিষ্কারাদেশের যথার্থতা প্রমাণ করেছেন সোহানী শিফা: তানভীর আজাদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ায় সোহানী শিফার বিরুদ্ধে নেওয়া বহিষ্কারাদেশের যথার্থতা প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বাঁচাওয়ের আহ্বায়ক মো. তানভীর আজাদ।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ঢাকা বাঁচাও থেকে বহিষ্কৃত সোহানী শিফা। তাঁর এ ঘোষণাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্তের যথার্থতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বাঁচাওয়ের আহ্বায়ক মো. তানভীর আজাদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. তানভীর আজাদ এসব কথা বলেন।

প্রতিক্রিয়ায় তিনি জানান, গত ২ নভেম্বর ২০২৬ জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংগঠনিক বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় সোহানী শিফার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড, ১ হাজার ২৫০ টাকা করে ফরম বিক্রি, সংগঠনকে রাজনীতিকরণ, স্বেচ্ছাচারিতা, সংগঠনের নামে অনৈতিকভাবে অর্থ আদায় এবং জামায়াতে ইসলামীর সমর্থনপুষ্ট একটি রাজনৈতিক দলের নেতার কাছ থেকে অর্থ সংগ্রহসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কার করা হয় বলে দাবি করেন তিনি।

মো. তানভীর আজাদ আরও বলেন, ৫ নভেম্বর জনতার দল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে সোহানী শিফা প্রমাণ করেছেন, তিনি ঢাকা বাঁচাও সংগঠনকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। তাঁর মতে, এ ঘোষণার মধ্য দিয়ে সোহানী শিফার বিরুদ্ধে ওঠা সংগঠনবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে এবং সংগঠনের অবস্থান সঠিক প্রমাণিত হয়েছে।

আগামী দিনে বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তুলতে নতুন কর্মসূচি নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ঢাকা বাঁচাওয়ের আহ্বায়ক। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

প্রতিক্রিয়ার শেষাংশে তিনি ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’ এবং ‘লড়াই-সংগ্রাম দীর্ঘজীবী হোক’ স্লোগান দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীর কাছে পাকিস্তানগামী এলএনজি ট্যাংকারে হামলা

1

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

2

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের রেকর্ড সেঞ্চুরি

3

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

4

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

5

ফুলবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা হাসপাতালে

6

শনিবার বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

7

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

8

রাজশাহীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তার

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

11

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

12

ভজনপুরে লটারিতে ৬ নারী এলসিএস কর্মী নিয়োগ

13

৫ আগস্ট কাশ্মীরে কেন ‘কালো দিবস’?

14

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং,

15

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

16

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

17

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

20