বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহুরুল ইসলাম বাবু। মৃত্যুর আগে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও পরিচিতি ছিল জহুরুল ইসলাম বাবুর। তিনি পাবনা পিওয়াইসি ক্লাবের হয়ে নিয়মিত ক্রিকেট খেলতেন। পাশাপাশি পাবনার সাবেক ক্রিকেটার সমিতিরও সক্রিয় সদস্য ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন