অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

রোববার (১৬ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

এনডিএমের প্রতিষ্ঠাতা হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

নির্বাচনের সময় তিনি এই দল ছেড়ে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এখানে আওয়ামী লীগ সংগঠন হিসেবে একটা বক্তব্য, আরেকটা বক্তব্য হচ্ছে শেখ হাসিনা তার নিজের... আওয়ামী লীগের সভানেত্রী অথবা তার নিজের যে বিষয়টা। শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত।

তার ব্যক্তিগত যে সম্পত্তি আছে, সেটি বাজেয়াপ্তের আদেশ হয়েছে, তাকে জরিমানা করা হয়েছে। তার ব্যক্তিগত সম্পত্তি যেটা আছে, সেটি কনফিসকেশনের একটা বিষয় আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংগঠন হিসেবে যদি তার বিচার হয়, আওয়ামী লীগ সংগঠন হিসেবে কিন্তু ওই একজন ব্যক্তির মতোই ওই সংগঠনের বিরুদ্ধেও বিচার হবে। কারণ সংগঠনটাকে কিন্তু জুরিস্টিক পারসন বলা হয়। জুরিস্টিক পারসন হিসেবে তার শুধু এই কারাভোগটা হবে না। অন্যান্য ফিন্যান্সিয়াল বা তার সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য বিষয় হবে। এমনকি হতে পারে যে ওই সংগঠন ব্যান করা হতে পারে, অথবা তার প্রপার্টি বাজেয়াপ্ত হতে পারে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ওই সংগঠনের মাধ্যমে যদি কোনো আহত-নিহতের ঘটনা ঘটে থাকে, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকে, তার সম্পত্তি বাজেয়াপ্তের পাশাপাশি তার কোনো অর্থনৈতিক জরিমানা হতে পারে। এগুলো আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে বলা আছে।

সম্পত্তি নিয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের সংগঠন হিসেবে তাদের যে প্রপার্টি আছে, আমাদের জানা মতে তাদের দুটি অফিস আছে, এগুলো এখন বোধহয় সম্ভবত পরিত্যক্ত। আর ৩২ নম্বরের একটি বাড়ি আছে, এটিও সম্ভবত ট্রাস্ট প্রপার্টি। এগুলো আপাতত সরকারের তত্ত্বাবধানে নিয়ে রাখা যায়, যেহেতু এখন পরিত্যক্ত অবস্থায় আছে, যাতে এসব প্রপার্টির মধ্যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়। সে হিসেবে সরকার এগুলোর লুক আফটারের বিষয়ে নিতে পারে।

তিনি বলেন, আদালতের আদেশ সাপেক্ষে এগুলো বাজেয়াপ্তের বিষয় থাকতে পারে, যদি সংগঠন হিসেবে বিচার হয়। আর সংগঠন হিসেবে বিচার হলে সংগঠনের নামে যদি কোনো প্রপার্টি থাকে, সেগুলো বাজেয়াপ্তের আদেশ হলে সেগুলো সরকারের হেফাজতে চলে আসবে।

তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, সংগঠনের ইনভেস্টিগেশন চলছে এবং একটি ইফেক্টিভ ইনভেস্টিগেশন চলছে।

শেষ হতে কতদিন লাগবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ঠিক বলা মুশকিল। তবে সংগঠন হিসেবে ইনভেস্টিগেশন সঙ্গত কারণেই অনেকগুলো বিষয় বিচার-বিশ্লেষণের দাবি রাখে এবং সেভাবেই ইনভেস্টিগেশনটা চলছে। অপেক্ষা করেন, দেখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

1

৫ আগস্ট কাশ্মীরে কেন ‘কালো দিবস’?

2

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

5

বন্যার্তদের সহায়তায় ইউসিবি কর্মীদের মানবিক উদ্যোগ

6

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

7

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

8

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

11

স্বামীকে শেষবিদায় জানিয়ে আবার কারাগারে দীপু মনি

12

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিওতে ইস্যু ম্যানেজার ইউসিবি

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

16

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

19

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

20