অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

দ্য প্রেস কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর খসড়ায় সাংবাদিকতা পেশায় ন্যূনতম যোগ্যতা নির্ধারণের পাশাপাশি প্রেস কাউন্সিলের অধীনে সাংবাদিকদের পেশাগত নিবন্ধনের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

এদিন সংসদে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের উত্তর দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার পাশাপাশি অপসাংবাদিকতা ঠেকাতে সাংবাদিকতায় পেশাগত মান ও নৈতিকতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ১১(২) ধারা অনুযায়ী ১৯৯৬ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্র, সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রণয়ন করে। পরে ২০০২ সালে তা সংশোধন করা হয়।

তিনি বলেন, দ্য প্রেস কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর খসড়াতেও সাংবাদিকতা পেশায় ন্যূনতম যোগ্যতা নির্ধারণের পাশাপাশি বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলের অধীনে সাংবাদিকদের পেশাগত নিবন্ধনের বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বাড়ানো, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং অপসাংবাদিকতা প্রতিরোধে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) দেশের ১৮টি জেলার ৯৭৪ জন গণমাধ্যমকর্মীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

প্রতিটি প্রশিক্ষণ কর্মসূচিতেই অন্তত একদিন ‘ফ্যাক্টচেক ও সংবাদ তৈরিতে এআই-এর ব্যবহার’ বিষয়ে আলাদা সেশন রাখা হয়।

এর মাধ্যমে গণমাধ্যমকর্মীরা ভুল তথ্য, ভুয়া তথ্য ও অপতথ্য শনাক্ত করার পাশাপাশি প্রযুক্তির সহায়তায় তথ্য যাচাইয়ের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

1

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

2

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

3

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

4

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

7

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

10

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

11

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

12

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

13

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

14

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

15

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

16

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

চাকরি না পেয়ে উৎকোচের টাকা ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ

19

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

20