অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারের মিড-ডে মিল কর্মসূচির আওতায় মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষার্থীদের টিফিন হিসেবে পাউরুটি সরবরাহ করা হয়। সোমবার (৬ জুলাই) শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে পাউরুটি বিতরণ করা হয়, তার মোড়কে উল্লেখিত উৎপাদন ও মেয়াদের তথ্য অনুযায়ী দেখা যায়, পাউরুটির মেয়াদ শেষ হয়েছে ৪ জুলাই ২০২৬। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার দুই দিন পরও সেই পাউরুটি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

জানা গেছে, বিতরণের পর অধিকাংশ শিক্ষার্থী পাউরুটি খেয়ে ফেলে। তবে কয়েকজন শিক্ষার্থী মোড়কে লেখা মেয়াদের তারিখ দেখে প্যাকেট খুললে রুটির ভেতরে কালো দাগ ও দুর্গন্ধ লক্ষ্য করে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয় সাংবাদিকরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বললে তারা মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের বিষয়টি স্বীকার করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

1

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

2

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

3

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

4

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

5

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

6

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

7

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

8

স্বামীকে শেষবিদায় জানিয়ে আবার কারাগারে দীপু মনি

9

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

10

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

11

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

12

কাজ শেষে ১২.৫৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ইউএনও

13

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

14

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

15

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

16

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

19

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

20