অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দিন দিন বাড়ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বিদ্যুতের তার চুরির ঘটনা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেচ পাম্প ও রাইস মিলের ট্রান্সফরমার খুলে ভেতরের তামার কয়েল চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে কৃষক, সেচ পাম্পের মালিক ও মিল মালিকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের মহদীপুর এলাকায় গিয়ে দেখা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর মালিকানাধীন একটি রাইস মিলের পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সফরমার খুলে ভেতরের তামা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ট্রান্সফরমারের খোলস দুটি পাশের একটি জমিতে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, ভোরে হাঁটতে বের হয়ে তারা জমিতে ট্রান্সফরমারের খোলস পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও পাশের একটি সেচ পাম্পের ট্রান্সফরমার একই কৌশলে চুরি হয়েছে। এছাড়া গত এক মাসে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের কোনো না কোনো গ্রামে ট্রান্সফরমার ও বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বর্তমানে আমন ধানের মৌসুম চলায় অনেক উঁচু জমিতে সেচের জন্য কৃষকদের সেচ পাম্পের ওপর নির্ভর করতে হচ্ছে। এ অবস্থায় ট্রান্সফরমার চুরি অব্যাহত থাকলে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ট্রান্সফরমার ও বিদ্যুৎ সরঞ্জাম চুরি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, ট্রান্সফরমার ও বিদ্যুতের তার চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

1

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

2

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

3

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

4

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

5

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

6

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

7

রাণীশংকৈল সমাজসেবা কার্যালয়ে সমন্বয়হীনতায় চাকরিপ্রার্থীদের ভ

8

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

9

আরডিজেএ সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে শোক

10

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

11

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

12

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

13

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

14

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

15

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিওতে ইস্যু ম্যানেজার ইউসিবি

16

বিচারকদের আবাসনে ৭২ ভবনের মাস্টারপ্ল্যান

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20