অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি হামলা বন্ধের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ডা. কমরেড সামছুল আলম।

৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. কমরেড সামছুল আলম এসব দাবি জানান। বিবৃতিতে তিনি গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানান এবং শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, খাদ্যপণ্য, বাড়িভাড়া, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও চিকিৎসাসহ প্রায় সব খাতেই ব্যয় বেড়েছে। এতে শ্রমিকরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় দৈনন্দিন প্রয়োজন মেটাতেও শ্রমজীবী মানুষকে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে পুলিশ ব্যবহার করেছে। গণতান্ত্রিক অধিকার বলপ্রয়োগে দমনের চেষ্টা জনগণের ক্ষোভ তৈরি করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমিকদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডা. সামছুল আলম বলেন, গাজীপুর, মিরপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশি হামলা করা উচিত হয়নি। অতীতের সরকারের মতো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে শ্রমিকদের গণতান্ত্রিক দাবি প্রতিহত ও দমনের পথে হাঁটছে বর্তমান সরকার বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বেঁচে থাকার উপযোগী ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ দমন-পীড়নের মাধ্যমে থামানো সম্ভব নয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নতুন মজুরি ঘোষণা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত

1

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্ব

2

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

3

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

4

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

5

তেঁতুলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় সাংবাদিকদের আমন্ত্রণ ন

6

২০২৮ সালের শুরুতে হবে অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

7

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

8

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, ঢাকা-দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত

9

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

10

জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে বিএনপির

11

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন

12

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দ

13

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

14

পীরগঞ্জ পাইলট স্কুলে উন্নয়ন তহবিল উত্তোলনে স্বাক্ষর জালের অভ

15

খিলপাড়া মজুমদার বাড়ি: ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের দুই শতাব্দ

16

ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা ও নুহাস বহিষ্কার, নতুন আহ্বায়ক

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

19

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

20