অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লা মোস্তাফিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।

এসময় এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমানসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃত কৃষকদের সঠিক তথ্য সংগ্রহের ভিত্তিতে সরকার পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করবে। এর মাধ্যমে কৃষকদের জন্য সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা এবং বিভিন্ন সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সব ইউনিয়নে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

1

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

প্রাক্তনকে ভুলতে কেন এত সময় লাগে?

4

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

5

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

6

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

9

সরকারের ব্যর্থতায় দেশ আতঙ্কের জনপদ: সিপিবি সভাপতি

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

12

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

13

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

14

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

15

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

16

এসআরবি গঠনের বিলে স্বরাষ্ট্রমন্ত্রী-রিশফিকের পাল্টাপাল্টি যু

17

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

18

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

19

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

20