অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

দিনাজপুরের ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে নবীরুল ইসলাম (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশাসহ আকাশ আহম্মেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে তার দুই সহযোগী লেবু মিয়া ও অজ্ঞাত আরেকজন এখনও পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে উত্তর লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার পথে অরক্ষিত রেলক্রসিং এলাকায় হামলার শিকার হন নবীরুল ইসলাম। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে তারা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশের সমন্বিত অভিযানে ঘোড়াঘাট এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে আটক করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, আটক আকাশ আহম্মেদ ফুলবাড়ী পৌর শহরের চকশাহাবাজপুর (আমবাগা) গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, বাসিন্দা ফিরছে

1

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

2

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

3

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক

4

পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন: আবদুস সালাম

5

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

6

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

7

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

8

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী

9

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

10

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

13

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

14

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

15

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

16

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

17

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

18

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

19

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

20