অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

রাশিয়ার মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরের আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীন ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় আরও এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আলাল হোসেন রাজু।

নিহত আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনীতে। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা ও মস্কোর কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে একই ঘটনায় জাকির হোসেন নামে আরও এক বাংলাদেশি কর্মী নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। তার পাসপোর্ট নম্বর A05819631। জাকিরের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় গুরুতর আহত সাত বাংলাদেশি কর্মীকে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে মস্কোর বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সিনোপেক কর্তৃপক্ষ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসাবশেষ সরিয়ে প্রকল্পের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করেছে। সেখানে অবস্থানরত বাংলাদেশি কর্মীরাও বর্তমানে স্বাভাবিক রয়েছেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাদের সঙ্গে সরাসরি এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

শুক্রবার মস্কোয় চিকিৎসাধীন সাত আহত বাংলাদেশি কর্মীকে দেখতে রাষ্ট্রদূত নজরুল ইসলামের নেতৃত্বে দূতাবাসের কয়েকজন কর্মকর্তা হাসপাতালে যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এই কোম্পানির প্রকল্পে প্রায় ২ হাজার ৫০০ বাংলাদেশি কর্মী যোগ দেন। বর্তমানে প্রকল্পটি শেষ পর্যায়ে রয়েছে। প্ল্যান্ট-১০ ও প্ল্যান্ট-৪ মিলিয়ে সেখানে প্রায় ১ হাজার ৬০০ কর্মী কাজ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটের কবলে পান রপ্তানি, হুমকিতে কোটি টাকার বাণিজ্য

1

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

2

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

3

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

6

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

7

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

8

ত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি ফরিদা খান

9

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

10

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ

11

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

12

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

13

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

14

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

15

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

16

ফুলবাড়ীতে ২৩টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

17

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

18

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

19

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

20