অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রজ্ঞাপনের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে খসড়া অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসার পর আইন মন্ত্রণালয়ের ভেটিং নেওয়া হবে। এরপর এসআরও নম্বর বরাদ্দের মাধ্যমে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার রেজুলেশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। প্রক্রিয়াগত কার্যক্রম দ্রুত শেষ করা গেলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের আশা করা হচ্ছে।

এর আগে গত সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে। তবে প্রশাসনিক ও আইনগত বিভিন্ন ধাপ সম্পন্ন করতে প্রজ্ঞাপন জারিতে কিছুটা সময় লাগছে।

নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেডই রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুন করে নির্ধারণ করা হয়েছে। ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে, যা ১৪২ শতাংশ বৃদ্ধি। আর প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে।

তবে নতুন বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর করা হবে না। ১০ম থেকে ২০তম গ্রেডের বর্ধিত অংশ তিন ধাপে এবং প্রথম থেকে নবম গ্রেডের বেতনও তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে কার্যকর হবে। বিভিন্ন ধরনের ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত পে-স্কেলে তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কয়েকজন অর্থনীতিবিদ মনে করছেন, বড় পরিসরে বেতন বাড়লে মানুষের ব্যয়ের সক্ষমতা ও অর্থের প্রবাহ বাড়তে পারে। একই সময়ে পণ্য ও সেবার সরবরাহ না বাড়লে এর প্রভাব মূল্যস্ফীতির ওপরও পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

1

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

2

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

3

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

বন্যার্তদের সহায়তায় ইউসিবি কর্মীদের মানবিক উদ্যোগ

7

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

8

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

11

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

12

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

13

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

14

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

15

ফুলবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা হাসপাতালে

16

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

17

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

18

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

19

ফুলবাড়ীতে ২৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল প

20