অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের শরীয়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কালচারাল ক্লাবের সৌজন্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ নবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের সভাপতি ও ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুক্তারুল ইসলাম মেমোরি, ফুলবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিব শাহারিয়ার পলক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

1

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

2

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

3

শক্তিশালী স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

7

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

8

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

9

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

10

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

11

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যা

12

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

13

স্বামীকে শেষবিদায় জানিয়ে আবার কারাগারে দীপু মনি

14

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

15

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

18

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20