অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন: আবদুস সালাম

বিএনপি ক্ষমতায় থাকলেও পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম।

তিনি বলেন, পাঁচ বছর পরের ওই নির্বাচনে জনগণ সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করবে। সরকার প্রত্যাশিতভাবে কাজ করতে ব্যর্থ হলে জনগণ বিএনপির বিরুদ্ধেও রায় দিতে পারে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের যেমন সুযোগ থাকতে হবে, তেমনি জনগণের রায়ের মাধ্যমে সরকার থেকে সরে যাওয়ার পথও উন্মুক্ত রাখতে হবে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস উপলক্ষে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন কোনো ব্যক্তি কিংবা নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে ছিল না। খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, বরং দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতেই বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পথে ফিরে চলার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে ধরে রাখতে হবে। সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে হবে।

জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তরুণ, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। কোনো একক দল বা ব্যক্তির কারণে এই পরিবর্তন ঘটেনি; সবার সম্মিলিত অংশগ্রহণের ফলেই এটি সম্ভব হয়েছে।

সংস্কার প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, সংস্কার কোনো এককালীন বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। সংবিধান সংস্কারের প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে বিএনপি কাজ করে যাচ্ছে। তবে সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়াও চালু রাখতে হবে।

আবদুস সালাম বলেন, বিরোধিতা কিংবা আন্দোলন থাকতেই পারে, তবে সরকার পরিবর্তনের পথ যেন গণতান্ত্রিক পদ্ধতিতে বাধাগ্রস্ত না হয়। জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ সবসময় উন্মুক্ত রাখতে হবে।

রাজনীতিতে আবার বিভক্তি দেখা দিলে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি সেই সুযোগ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। তিনি বলেন, নিজেদের দুর্বলতার সুযোগে যাতে দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অতীতে একসঙ্গে আন্দোলনের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে আলোচনার মাধ্যমে ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করতে হবে। মতপার্থক্য থাকলেও একে অপরের সঙ্গে আলোচনা বন্ধ করা উচিত নয়।

তিনি বলেন, আমরা ফেরেশতা নই, তাই ভুল-ত্রুটি হতেই পারে। সরকার কোনো ভুল করলে তা সংসদে তুলে ধরতে হবে এবং সংশোধনের উদ্যোগ নিতে হবে। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে অন্য কেউ যাতে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন: আবদুস সালাম

1

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

2

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

3

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

4

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

5

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

6

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

7

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

8

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যা

9

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

12

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

13

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

14

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

15

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

16

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

17

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

18

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20