অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’ বললেন আনু মোহাম্মদ

আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডির দুই দশক। ২০০৬ সালের এই দিনে ফুলবাড়ীতে কয়লাখনি বিরোধী আন্দোলনে তৎকালীন বিডিআরের গুলিতে তিনজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। নিহতদের স্মরণে দিনটি শোক দিবস হিসেবে পালন করছেন ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় ফুলবাড়ীবাসী দোকানপাট বন্ধ রেখে ফুলবাড়ীবাসীর ব্যানারে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে লাঠি মিছিল ও শোক মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ শেষে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুরতুজা সরকার মানিক।

পরে সকাল ১০টায় তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যাপক আনু মোহাম্মদসহ ফুলবাড়ীর নেতৃবৃন্দ। এসময় ফুলবাড়ী ব্যবসায়ী সমিতি, দোকান কর্মচারী ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটনের নেতৃত্বে সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্পণ করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য একটি বিশ্বাসঘাতকতা ও অত্যন্ত দায়িত্বহীন বক্তব্য।

তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে ফুলবাড়ীতে গণঅভ্যুত্থান হয়েছিল। আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার জনগণের সঙ্গে একটি চুক্তি করেছিল। জনগণের সঙ্গে করা ওই চুক্তির ঐতিহাসিক মূল্য অসীম। বিভিন্ন সময়ে এশিয়া এনার্জিয়া ও তাদের সহযোগীদের কারণে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

আনু মোহাম্মদ আরও বলেন, খালেদা জিয়ার পুত্র যখন প্রধানমন্ত্রী, তখন আবারও সেই চুক্তি ভঙ্গ করে উত্তরবঙ্গের পানি, সম্পদ, আবাদি জমি ও জনবসতি ধ্বংস করে কয়লা উত্তোলনের দিকে নজর দেওয়া অত্যন্ত হতাশাজনক। তাদের দৃষ্টিতে ফুলবাড়ী যেন শুধু কয়লার জায়গা; এখানকার মানুষ, কৃষিজমি, পানি ও পরিবেশের কোনো মূল্য নেই।

অন্যদিকে, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফুলবাড়ীবাসীর পক্ষে খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সময়ের চুক্তি অবশ্যই বর্তমান সরকার বাস্তবায়ন করবেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

1

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

2

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

3

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

6

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

7

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

8

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

9

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

10

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

11

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

12

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

13

ফুলবাড়ীতে নরওয়ের রাষ্ট্রদূতের ব্যস্ত দিন, স্কুল পরিদর্শন ও আ

14

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

15

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

16

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

17

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

18

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20