অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে নবীন-প্রবীণ বনভোজন, অংশ নিলেন ৩৫০ জন

দিনাজপুরের ফুলবাড়ীতে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে নবীন-প্রবীণ বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ গ্রামের প্রায় ৩৫০ জন অংশ নেন।



প্রতিবছরের ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে এবারও আয়োজন করা হয়েছে নবীন-প্রবীণ বনভোজন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং গ্রামের বিভিন্ন বয়সী মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

গত শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ বনভোজনে গ্রামের নারী-পুরুষসহ প্রায় ৩৫০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নারী ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি পুরুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।

বনভোজনের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দিনব্যাপী বিভিন্ন আয়োজন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

কোহাটে মসজিদে বোমা হামলা, নিহত ২৭

2

হেমন্তের রূপে শিশিরভেজা প্রকৃতি ও নবান্নের আনন্দ

3

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

4

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

শরিয়া বিতর্কের মধ্যেই পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস

7

রাণীশংকৈলে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

8

ঝালকাঠির তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

ঢামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, অচেতন রোগীকে এক

11

দুই মাসে অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে

12

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

13

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

14

ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে বিএনপির জোর

15

জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনা গুরুত্ব প

16

নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত

17

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

18

ফারইস্টকে টাইব্রেকারে হারিয়ে এবিজি কাপের ফাইনালে এআইইউবি

19

মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার ও নিরপরাধ শিক্ষ

20