অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হলদিবাড়ি এলাকায় প্রেমের সম্পর্কের নামে প্রতারণা, মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে তয়ন কুমার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, হরিপুর উপজেলার হলদিবাড়ি এলাকার রাজেন্দ্র নাথ রায় ও ভালন রানি দম্পতির ছেলে তয়ন কুমার দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন উপায়ে ওই তরুণীকে মানসিকভাবে নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইল করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীর অভিভাবকের ভাষ্য, তাদের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, "আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে, তা আর কোনো পরিবারের সঙ্গে যেন না ঘটে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে তারা সমাজের সবাইকে প্রেমের সম্পর্কের আড়ালে প্রতারণা ও ব্ল্যাকমেইলের মতো ঘটনা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় তদন্ত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য: অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ বর্তমানে তদন্তাধীন। আদালতের রায় না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন; দোষী সাব্যস্ত নন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

1

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

2

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী

3

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

4

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

5

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

6

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

7

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

8

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

9

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

10

সাজু স্যারকে ঘিরে বিতর্ক: অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের ব্যাখ

11

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

12

অফিসে না গিয়েও হাজিরা, কালীগঞ্জ এলজিইডির সিও রেজার বিরুদ্ধে

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

৫ আগস্ট কাশ্মীরে কেন ‘কালো দিবস’?

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

17

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20