অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জ পাইলট স্কুলে উন্নয়ন তহবিল উত্তোলনে স্বাক্ষর জালের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ উত্তোলনকে কেন্দ্র করে স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি মো. শাহ্জালাল সাজুর বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ জুলাই) বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জয়নাল আবেদীন বাবুল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ উত্থাপন করেন।

ওই পোস্টে তিনি উল্লেখ করেন, "পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জয়নাল আবেদীন বাবুল এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান কবীর বকুলের স্বাক্ষর জাল করে উন্নয়ন প্রকল্প কমিটি দাখিল পূর্বক সরকারি কোষাগার থেকে ১ লাখ ১৩ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বিষয়টি মাননীয় জাতীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। তাঁরা কী ব্যবস্থা নেন, সেটিই এখন দেখার বিষয়।"

অন্যদিকে, স্বাক্ষর জালের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি শাহজালাল সাজু।

তিনি বলেন, "কারও স্বাক্ষর জাল করে সরকারি অর্থ উত্তোলনের প্রশ্নই আসে না। ফেসবুকে যে স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কোনো স্বাক্ষর জাল করা হয়নি। ১ লাখ ১৩ হাজার টাকার উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্যের সহধর্মিনী শিরিন বানু শান্তিবাগ মাঠে ইটের প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করেছেন। ওই অনুষ্ঠানে অভিভাবক সদস্য জয়নাল আবেদীন বাবুলও উপস্থিত ছিলেন।"

এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার জানান, শান্তিবাগ মাঠে প্রাচীর নির্মাণের জন্য বিদ্যালয়কে ১ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি উন্নয়ন প্রকল্প কমিটি গঠন করা হয়।

তিনি আরও বলেন, "কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু প্রয়োজনীয় কাগজপত্র ও কমিটির সদস্যদের স্বাক্ষরসহ আবেদন জমা দেন। বরাদ্দসংক্রান্ত নথিতে সংসদ সদস্যও স্বাক্ষর করেছেন। ইতোমধ্যে প্রকল্পের উদ্বোধন হয়েছে এবং বর্তমানে শান্তিবাগ মাঠে প্রাচীর নির্মাণকাজ চলমান রয়েছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার শেষ করতে সরকারের চেষ্টা অব্যাহত

1

চরমপন্থা প্রতিরোধে ইসলামের প্রকৃত শিক্ষার ওপর গুরুত্বারোপ

2

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

3

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

4

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

5

এসআরবি গঠনের বিলে স্বরাষ্ট্রমন্ত্রী-রিশফিকের পাল্টাপাল্টি যু

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

8

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

9

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

10

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

11

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কটাক্ষ, জামায়াত-এনসিপিকে নিশানা এ্যান

12

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

15

৫ আগস্ট কাশ্মীরে কেন ‘কালো দিবস’?

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

18

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

19

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

20