অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়া প্রেস ক্লাবের নতুন কমিটিতে সভাপতি সোহরাব, সম্পাদক মোবারক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘তেঁতুলিয়া প্রেস ক্লাব’-এর দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক দিনকালের প্রতিনিধি সোহরাব আলী সভাপতি, দৈনিক কালবেলার প্রতিনিধি মোবারক হোসেন সাধারণ সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি তরিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দ্যা বাংলাদেশ পোস্ট প্রতিনিধি এম এ বাসেত, দৈনিক সময়ের আলো প্রতিনিধি এসকে দোয়েল, চ্যানেল এস উপজেলা প্রতিনিধি আহসান হাবীব, দৈনিক নওরোজ উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাবিব, যমুনা টেলিভিশনের প্রতিনিধি রনি মিয়াজী, সাংবাদিক খাদেমুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

সভায় শুরুতেই তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং ক্লাবের অভ্যন্তরীণ দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের জোরালো দাবির প্রেক্ষিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দীর্ঘ সময় পর নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বলেন, “সবার সম্মতিতে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। ক্লাবের অভ্যন্তরীণ সকল সমস্যা নিরসনসহ সদস্যদের পেশাগত মানোন্নয়ন, জীবনমান উন্নয়ন এবং সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করাই আমাদের প্রধান লক্ষ্য।”

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি গঠিত হওয়ায় তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নতুন কমিটি ঘিরে সাংবাদিকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতির চেয়েও সাংবাদিকতার দায়িত্ব কঠিন: মঈন খান

1

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

2

শিক্ষাকে সাংবিধানিক মৌলিক অধিকার করার দাবি

3

রাকিবুলের অপরাজিত ৭৯, রিজনের ৫ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত জ

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

পীরগঞ্জে বৌভাতের সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেক

6

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃত

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

9

রাজধানীর লেক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্র

10

অপরিকল্পিত নগরায়ণ রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান লায়ন গনি মিয়

11

পীরগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

12

রাতজেগে দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

13

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

14

রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

15

ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ৪২ ছাগল ও ২ মুদি দোকান হস্তান্ত

16

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

17

মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অংশীজনদের মতামত নিচ্ছে বিএসই

18

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

19

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

20