অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ুবান্ধব নীতি পরিবেশের পাশাপাশি রাজনীতির জন্যও ভালো: ব্রিটিশ মন্ত্রী

ব্রিটেনের জলবায়ুমন্ত্রী কেটি হোয়াইট বলেছেন, স্বল্প কার্বন নিঃসরণভিত্তিক অর্থনীতিতে রূপান্তর শুধু পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষার জন্য নয়, রাজনৈতিকভাবেও ইতিবাচক।


ব্রিটেনের জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগের প্রতিমন্ত্রী কেটি হোয়াইট বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পক্ষে ব্রিটিশ জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। তাঁর মতে, স্বল্প কার্বন নিঃসরণ অর্থনীতিতে রূপান্তর পরিবেশের পাশাপাশি রাজনীতির জন্যও ইতিবাচক।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট এসব কথা বলেন।

তিনি বলেন, চলতি গ্রীষ্মে ব্রিটেনে রেকর্ড তাপমাত্রাসহ চরম আবহাওয়ার অভিজ্ঞতা জনমতকে আগের যেকোনো সময়ের তুলনায় জলবায়ু বিষয়ে আরও বেশি পদক্ষেপের পক্ষে নিয়ে গেছে। এ সময় চারটি তাপপ্রবাহের পাশাপাশি দেশজুড়ে প্রাণঘাতী দাবানল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ক্ষমতাসীন লেবার সরকারের এই মন্ত্রী বলেন, ব্রিটেনের ডানপন্থী দলগুলো ক্ষমতায় গেলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য বাতিল করার প্রতিশ্রুতি দিয়ে ভুল হিসাব করেছে।

কনজারভেটিভ পার্টির শাসনামলে ব্রিটেন ২০৫০ সালের মধ্যে নেট জিরো অর্জনের লক্ষ্যকে আইনি বাধ্যবাধকতার আওতায় আনা প্রথম প্রধান অর্থনীতি ছিল। তবে বর্তমান নেতা কেমি ব্যাডেনকের নেতৃত্বে দলটি এখন ওই লক্ষ্য থেকে সরে এসেছে। তাদের দাবি, নেট জিরোর লক্ষ্য অর্থনীতির ক্ষতি করবে।

অন্যদিকে, নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টি আরও কঠোর অবস্থান নিয়ে নেট জিরো লক্ষ্যকে ‘নেট স্টুপিড জিরো’ বলে উপহাস করছে। দলটির কয়েকজন সদস্য মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক ঐকমত্যও সরাসরি প্রত্যাখ্যান করছেন।

তবে আগস্টে ইপসোসের এক জরিপে দেখা গেছে, ব্রিটেনের ৭৪ শতাংশ মানুষ জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন। জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মানুষ জানিয়েছেন, ২০২৬ সালের গ্রীষ্মের আগে থেকেই তারা জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ছিলেন বলে মনে করতে পারেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্

1

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক

2

রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন

3

পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

4

স্বনির্ভর শিল্পখাতের অঙ্গীকারে ‘রেডমিন হরাইজন-২০২৬’

5

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

6

২০২৮ সালের শুরুতে হবে অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

7

বিএনপি সরকারের বিরুদ্ধে আ. লীগ-জামায়াত এক হয়েছে: রাশেদ খান

8

ফুলবাড়ীতে নবীন-প্রবীণ বনভোজন, অংশ নিলেন ৩৫০ জন

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

ফ্রান্সের বিভিন্ন শহরে আংশিক কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্

11

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

12

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

13

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে শুক্রবার গণসংহতির সমা

14

পঞ্চগড়ে ফের উত্তেজনা, হামলার শিকার দুই যুবদল নেতা

15

রাজধানীতে সবজির দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা, চড়া মাছ-মুরগিও

16

ফুলবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা হাসপাতালে

17

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্র

18

হামলা হলে মার্কিন জ্বালানি কোম্পানিতে পাল্টা আঘাতের হুমকি ইর

19

ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগ

20