দিনাজপুরের ফুলবাড়ীতে গরুবাহী নসিমনের ধাক্কায় নাজমা আক্তার (নাম) এক নারী পথচারী নিহত হয়েছেন। শনিবার বিকেলে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের ফুলবাড়ীতে গরুবাহী নসিমনের ধাক্কায় নাজমা আক্তার নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার বিরামপুর উপজেলার কুরশাখালী গ্রামের নজরুল সরদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে আসছিল গরুবাহী একটি নসিমন। পথে উত্তর সুজাপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি পথচারী নাজমা আক্তারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত নসিমনটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন