অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজনের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে দুইজন এবং সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে একজন শিক্ষার্থী।

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো. নওশের আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী লেদর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব উল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল হক, ভজনপুর মডেল কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো. জিন্নাহ, ভজনপুর কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল সচিন কুমার এবং বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের সহসভাপতি সাইদুর রহমান। এছাড়া অভিভাবক জনাব আলী ও হারুন অর রশিদ, পল্লী চিকিৎসক নুর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশিদসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও তারা যেন আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে—সেই প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

তারা আরও উল্লেখ করেন, শিক্ষকদের নিবেদিত দিকনির্দেশনা এবং অভিভাবকদের ধারাবাহিক সহযোগিতার কারণেই বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা নিয়মিতভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে।

অনুষ্ঠানের শেষপর্বে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত আব্দুল্লাহ আল জুবায়ের ও সোয়াইব রানা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত আল আহাদ বাবুর হাতে সনদপত্র ও অভিনন্দন স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্চার ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

2

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

3

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

4

তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযো

5

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

6

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

7

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

8

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

9

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

10

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

11

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দায়িত্বে প্রহ্লাদ যোশী

15

মসজিদের বরাদ্দে ই-টেন্ডার বিতর্ক, হাসনাতকে ঘিরে প্রশ্ন

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

ক্ষমতার পাশে সাংবাদিক, নাকি সত্যের পাশে?

18

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

19

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

20