অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত লংমার্চ করে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে: পানিসম্পদমন্ত্রী

জামায়াত রোডমার্চ ও লংমার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে ধর্ম নিয়ে অপব্যাখ্যা দেওয়ার অভিযোগ তুলে তিনি দলটির সমালোচনা করেন।


জামায়াত ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা দিচ্ছে এবং রোডমার্চ-লংমার্চের মাধ্যমে সমাজে নতুন করে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিতারকান্দি ভূঁইয়ারহাট ফাজিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ছয় মাসে অনেক উন্নয়ন করা হয়েছে। অথচ জামায়াত রোডমার্চ ও লংমার্চ করে সমাজে আবারও অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। দীর্ঘ ১৭ বছর মানুষ কষ্টে ছিল এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ নতুন করে এ ধরনের অশান্তি পছন্দ করে না।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের কাজ কি শুধু মিছিল-মিটিং করা? লক্ষ্মীপুরে দীর্ঘদিন উন্নয়ন হয়নি। এখন উন্নয়নমূলক কাজের পাশাপাশি মানবিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও গুরুত্ব দিতে হবে।

ধর্মের নামে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে অভিযোগ করে পানিসম্পদমন্ত্রী বলেন, এসব অপব্যাখ্যার সঠিক ব্যাখ্যা মা-বোনদের কাছে তুলে ধরাও ধর্মীয় কাজের অংশ।

তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে মানুষের কাছে গিয়ে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। নিজেদের আল্লাহর দল দাবি করে তারা মানুষের কাছে ধর্মীয় বিষয়ে নিজেদের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ্যানি চৌধুরী বলেন, কোনো রাজনৈতিক দল মানুষের জন্য বেহেশতের টিকিট দেওয়ার দাবি করতে পারে না। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন অপকর্মের অভিযোগও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্যে একটি রাজনৈতিক দলের নেতার বিয়ে ও সংশ্লিষ্ট এক নারীর পরবর্তী মৃত্যুর প্রসঙ্গও উঠে আসে।

নারীদের ধর্মীয় বিষয়ে প্রভাবিত করার অভিযোগ তুলে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নারীদের ধর্মীয় দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্যের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা নিজেদের ইসলামকে সঠিক ইসলাম বলে দাবি করলেও তাঁর মতে, তাদের অনুসৃত ইসলাম মদিনার ইসলাম নয়; বরং মওদুদী ইসলাম।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা, নামাজের নিয়ম, ঈমান, আকিদা এবং এক আল্লাহর প্রতি বিশ্বাসের ভিত্তিতেই মুসলমানদের জীবন পরিচালিত হওয়া উচিত। তাঁর ভাষ্য অনুযায়ী, মদিনার ইসলাম মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা সমর্থন করে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাসেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমিসহ অন্যরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃসময়ে বিরোধী মতের আশ্রয় ছিল ডিআরইউ: রিজভী

1

১৮ বছর পর হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে রড্রিগেজের বৈঠক

2

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায় আছি’

3

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

4

গাজীপুরের ‘জঙ্গি নাটক’: হাসিনাসহ ১০ জনের শুনানি ২৪ সেপ্টেম্ব

5

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্ব

6

হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

7

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

পীরগঞ্জে চেরকুঘাট সেতুর উদ্বোধন, যোগাযোগে নতুন সম্ভাবনা

11

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

12

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

13

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

14

প্রাথমিক শিক্ষকদের নজরদারিতে ১১ ধাপের পরিদর্শন ব্যবস্থা চালু

15

শত চক্রান্তেও বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

16

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

17

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা

18

পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেলেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

19

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

20