অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে মিছিল বের করার চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ব্যানার ও পোস্টারসহ একজনকে আটক করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা জসিম উদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি বের করার চেষ্টা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন মিছিলকারী বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে মিছিল করছিলেন। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে ছোটাছুটি শুরু করেন।

পরে পুলিশ ধাওয়া দিয়ে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সেখানে জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত

1

সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনের খসড়ায় মন্ত্রিসভ

2

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

3

রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

4

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

5

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

6

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

7

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

8

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

9

ঝালকাঠির তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি

10

শিরোনাম: ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডল

11

জামায়াত লংমার্চ করে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে: পানিস

12

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৭৬

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

15

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:

16

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

17

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

18

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল, বিদ্যুৎ-শিল্পে স্বস্তির আভাস

19

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে

20