অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বাসে বললেন ‘দারুণ মজা’

রাজশাহীর ঐতিহ্যবাহী কালাইরুটির স্বাদ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। খাবারটির স্বাদ গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “দারুণ মজা!”

মঙ্গলবার বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ‘রুমন কালাই হাউজ’ পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় তিনি আগ্রহের সঙ্গে কালাইরুটি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। নিজের মোবাইল ফোনে রুটি তৈরির ছবি তোলার পাশাপাশি সেলফিও ধারণ করেন। পরে তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা তৈরি, রাজহাঁসের মাংস রান্নাসহ বিভিন্ন খাবার প্রস্তুতের প্রক্রিয়াও দেখেন।

খাবার তৈরির কার্যক্রম পরিদর্শন শেষে রাষ্ট্রদূত তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কালাইরুটি ও রাজহাঁসের মাংস খেতে বসেন। খাওয়া শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, কালাইরুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ তার কাছে এক কথায় দারুণ লেগেছে।

এদিকে, রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়তেই কালাই হাউজে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই তাকে এক নজর দেখতে সেখানে উপস্থিত হন। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

2

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

3

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

4

শক্তিশালী স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

5

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

6

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

7

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

8

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

9

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

10

‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট, ফি ৫০ টাকা: উমামার পোস্টে আলোচনা

11

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

12

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

13

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ টন: কৃষিমন্ত্রী

14

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

15

সিন্ডিকেটের কবলে পান রপ্তানি, হুমকিতে কোটি টাকার বাণিজ্য

16

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

17

আরডিজেএ সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে শোক

18

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

20