অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে মাদক বিক্রির প্রতিবাদে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা ও মারপিটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. মেহেদী হাসান হিরা ও তার পরিবারের সদস্যরা।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর আদর্শ কলেজপাড়া গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মেহেদী হাসান হিরা ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান হিরা অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর মাদক বিক্রির প্রতিবাদ করায় একই গ্রামের বুদু মিয়ার ছেলে মো. অহেদুল ইসলাম, মো. আজিজুল ইসলামের ছেলে মো. লাবু এবং মো. বুদু মিয়ার ছেলে মো. অবাইদুল ইসলামসহ কয়েকজন রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।

তিনি বলেন, হামলার সময় তাকে, তার শাশুড়ি মোছা. নারগিছ বেগম, সঙ্গে থাকা মোছা. লাভলী বেগম এবং নারগিছ বেগমের মেয়ে ভাবনা আক্তারকে এলোপাতাড়ি মারপিট করে আহত করা হয়।

মেহেদী হাসান হিরা আরও অভিযোগ করেন, মো. অহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছেন। তার অভিযোগ, কোমলমতি শিশু-কিশোরদের ব্যবহার করেও মাদক বেচাকেনা করা হচ্ছে। এতে এলাকার শিক্ষার্থী ও যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, ঘটনার পর বিষয়টি প্রশাসনকে জানানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা এলাকায় মাদক বিক্রি বন্ধ, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ ন্যায়বিচারের দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর সফরের দিনও অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে ন

1

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

2

কালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়

3

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

4

বাংলাদেশের ফুটবলে বড় বিনিয়োগের আশ্বাস ফিফা সভাপতির

5

ঢাকায় সবজির চাহিদা কমেছে ৪০ শতাংশ, লোকসানে বিক্রি

6

ইছামতি নদীতে দুই বাংলার দুর্গাপ্রতিমা বিসর্জন, ছিল কড়া নিরাপ

7

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

8

শিরোনাম: ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডল

9

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহম

10

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

11

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

12

পীরগঞ্জে এতিম ভাতিজার জমিতে ঘর নির্মাণের অভিযোগ চাচার বিরুদ্

13

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

14

নিরাপত্তা ঝুঁকিতে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে, সার্ভারে ভ

15

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের রেকর্ড সেঞ্চুরি

16

আরডিজেএ সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে শোক

17

জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক

18

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

19

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

20