অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামে জমি দখলের চেষ্টা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীউল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোছা. আমিনা বিবি (৫২)।

অভিযোগে তিনি জানান, উত্তর জগন্নাথপুর মৌজার এসএ-৮৮৯ দাগের ২৪ শতক ভিটা জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। ওই জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুলাই বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর জগন্নাথপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আহমেদ হাসান (৫৫), রুদ্রানী গ্রামের মোসলেম সরকারের ছেলে নবীউল ইসলাম (৬০), বানাহার গ্রামের আহমেদুল ইসলামের ছেলে আউয়াল ইসলাম নিলয়, একই গ্রামের মোতালেবের ছেলে শাহীন (৪২), মোসলেম উদ্দিনের ছেলে মিঠু (৫৮), পানিকাটা গ্রামের রতন (৪০)সহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তারা সেখানে বেআইনিভাবে ধান রোপণের চেষ্টা করেন।

জমিতে ধান রোপণে বাধা দিতে গেলে অভিযুক্তরা আমিনা বিবির পরিবারের পাঁচ সদস্যকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা ভবিষ্যতেও জমি দখল এবং পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দিয়েছেন। এতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আমিনা বিবি।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

1

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

2

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

5

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

6

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

7

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

12

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

13

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

14

পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বাডাস মেডিকেল ক্যাম্প

15

ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

16

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

17

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

18

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

19

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

20