অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাইসেন্স নবায়ন ছাড়াই তেঁতুলিয়ায় চলছে এইচ আর ফিলিং স্টেশন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় তিন বছর ধরে নবায়ন ছাড়াই চলছে মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের কার্যক্রম। একই সঙ্গে গাড়ির এলপিজি ফিলিং স্টেশনে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে এলপিজি রিফিলের অভিযোগও উঠেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী কালান্দিগঞ্জ এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে মেসার্স এইচ আর ফিলিং স্টেশন ও মেসার্স এইচ আর এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন অবস্থিত।

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা) অনুযায়ী, মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের লাইসেন্সের মেয়াদ ২০২৩ সালের ১১ অক্টোবর শেষ হয়েছে। লাইসেন্সটির নম্বর ৭৭-৯০-১-১১১-০০০০২ এবং পুরোনো নম্বর ১২৫৬।

মেয়াদ শেষ হওয়ার পর প্রায় তিন বছর পার হলেও লাইসেন্সটি নবায়ন করা হয়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পরিদর্শন কর্মকর্তাদের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।

সরেজমিনে ফিলিং স্টেশনে গিয়ে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণের বিষয়টি জানতে চাইলে ম্যানেজার সুজন আলী বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, প্রায় তিন বছর আগে শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে লাইসেন্স নবায়নের জন্য হার্ড কপি দেওয়া হয়েছিল। পরে ওই ব্যক্তি কাগজটি হারিয়ে ফেলায় লাইসেন্স নবায়ন করা সম্ভব হয়নি।

জ্বালানি তেলের দামের বিষয়ে সুজন আলী বলেন, গেজেটে উল্লেখিত ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের খুচরা মূল্য ১৬৫ টাকা। এইচ আর ফিলিং স্টেশন ডিপো থেকে ৪০ কিলোমিটারের বেশি দূরে হওয়ায় অতিরিক্ত দূরত্ব অনুযায়ী পরিবহন খরচ যোগ করে জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে প্রতি লিটার অকটেন ১৬৬ টাকা ১০ পয়সা নেওয়া হচ্ছে।

এলপিজি রিফিলের বিষয়ে তিনি বলেন, রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি ভরা নিষেধ। তবে জ্বালানি তেল সংকটের সময় ইউএনও, ওসিসহ কিছু ব্যক্তি অনুরোধ করায় তাদের দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় মাঝে মধ্যে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারেও গ্যাস রিফিল করা হচ্ছে বলে তিনি জানান।

ফিলিং স্টেশনের মালিক আলহাজ মো. আবু হিরন মুঠোফোনে জানান, গেজেটে উল্লেখিত ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৬৫ টাকা। এর বেশি দূরত্বের ক্ষেত্রে পরিবহন খরচ নেওয়ার বিধান রয়েছে। রেজুলেশনের পর জেলা প্রশাসকের অনুমোদনের ভিত্তিতেই পরিবহন খরচ নেওয়া হয় বলে জানান তিনি। এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের সঙ্গে বসতে চেয়েছেন বলেও জানান।

লাইসেন্স নবায়ন না করার বিষয়ে আবু হিরন বলেন, প্রায় চার বছর আগে ফিলিং স্টেশন পরিদর্শনে আসা এক ব্যক্তিকে নবায়নের জন্য লাইসেন্সের হার্ড কপি দেওয়া হয়েছিল। পরে ওই ব্যক্তি কাগজপত্র হারিয়ে ফেলায় লাইসেন্স নবায়ন করা হয়নি। তবে চার বছরের নবায়ন ও জরিমানা ফি জমা দিয়ে কয়েক দিনের মধ্যেই লাইসেন্স নবায়ন করা হবে বলে তিনি জানান।

রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে এলপিজি বিক্রির অভিযোগ অস্বীকার করে আবু হিরন বলেন, এলপিজি গাড়ির সিলিন্ডারে বিক্রির বিধান রয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারে বিক্রির বিধান নেই এবং তাঁরা তা দেন বা বিক্রি করেন না। তবে গাড়ির সিলিন্ডারে এলপিজি দেওয়ার অনুমতি থাকলে রান্নার গ্যাসের সিলিন্ডারেও কেন দেওয়া যাবে না—এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে বলে জানান তিনি। অনুমোদন পাওয়ার আশা করছেন বলেও জানান।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম আকাশ বলেন, ঠাকুরগাঁও থেকে ইতোমধ্যে বিএসটিআইয়ের একটি দল আসবে। তারা ফিলিং স্টেশনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

1

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্র

2

পীরগঞ্জ বিট কর্মকর্তা মহসিনের উদ্যোগে ১.৩৯ একর বনভূমি উদ্ধার

3

দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

4

ফুলবাড়ীতে নবীন-প্রবীণ বনভোজন, অংশ নিলেন ৩৫০ জন

5

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

6

স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত

7

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

8

তেঁতুলিয়ায় সড়কের পাশে পাথর-বালি অপসারণের নির্দেশ ইউএনওর

9

নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের

10

ইমরান খানের ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গুলি, আহত ৫

11

সংসদ প্রাঙ্গণ পরিচ্ছন্নতা ও সবুজায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

12

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্ব

13

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

14

ঢাকায় শুরু ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’, ন্যায্য জ্বালানি

15

সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপ

16

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

17

ফরহাদ হোসেন হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্

18

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

19

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

20