অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, নিম্নমানের কাজের অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চিমনজোত মসজিদ থেকে শারিয়ালজোত বিওপি সড়কের ৪৫০ মিটার অংশে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার এক সপ্তাহ না যেতেই পায়ের ঘষায় উঠে যাচ্ছে পিচ-পাথর। প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্থানীয় প্রকৌশলীর উপস্থিতিতে কাজ শেষ করার এক সপ্তাহ না যেতেই চিমনজোত মসজিদ থেকে শারিয়ালজোত বিওপি সড়কের কার্পেটিং উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যথাযথ নিয়ম অনুসরণ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাত দিয়ে টান দিলে কিংবা পা দিয়ে ঘষা দিলেই সড়কের পিচ উঠে আসছে বলে অভিযোগ তাঁদের।

গত ২১ ও ২৭ অক্টোবর দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ব শারিয়ালজোত গ্রামে সরেজমিনে গিয়ে সড়কটির এমন অবস্থা দেখা যায়। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাওয়ার পাশাপাশি সড়কে ফাটল ও পাশের অংশে ভাঙনও দেখা গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও প্রকল্পের কার্যাদেশ-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় সড়কটির নির্মাণকাজ হাতে নেওয়া হয়। ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের চিমনজোত মসজিদ থেকে শারিয়ালজোত বিওপি পর্যন্ত সড়কের পূর্ব শারিয়ালজোত গ্রামের আব্দুল কাশেমের বাড়ি থেকে নুর ইসলাম ও সুরুজ আলীর বাড়ি পর্যন্ত ৪৫০ মিটার অংশ নির্মাণের জন্য প্রকল্পটি নেওয়া হয়।

কাজটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৪৪ লাখ ১১ হাজার ৮৬২ টাকা। চুক্তিমূল্য ছিল ৪১ লাখ ৯১ হাজার ২৬৮ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান উমর ফারুক ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জাকির হোসেনের স্ত্রী বেলি আক্তার। পরে উমর ফারুক ট্রেডার্স কাজটি রাফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল ইসলামের কাছে বিক্রি করে দেয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভোরে ফজরের নামাজের পর এবং সন্ধ্যার পর সড়কের কার্পেটিংয়ের কাজ করেছেন। নির্মাণকাজে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি। কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় বিটুমিন না দেওয়ায় সড়কের পিচ-পাথর সহজেই উঠে যাচ্ছে বলে দাবি তাঁদের।

স্থানীয় বাসিন্দা সূর্য বানু বলেন, “রাস্তার কাজ ভালো হয়নি, দুই নম্বর কাজ হয়েছে। যে পিচ দিয়েছে, তা ভালো হয়নি। মানুষ যখন ভোরে নামাজ পড়ে, তখন এই রাস্তার ঢালাইয়ের কাজ করেছে। সন্ধ্যার পরেও কাজ হয়েছে। আমি আগে রাস্তার কাজ করেছি, ওই সময় রাস্তার কাজ করে না।”

স্থানীয় বাসিন্দা জনাব আলী বলেন, “আমার জীবনেও এমন কাজ দেখিনি। ঢালাইয়ের আগে পানি মারে, তেল মারে—তা করেনি। তিন দিন হলো না, সব উঠে গেল।”

শারিয়ালজোত গ্রামের তাহমিনা বেগম, এরশাদ আলী ও সাইফুল ইসলাম জানান, কার্পেটিংয়ের আগে যেভাবে বিটুমিন ছিটানোর প্রয়োজন, সেভাবে দেওয়া হয়নি। কোনো কোনো স্থানে বিটুমিন না দিয়েই কার্পেটিং করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। ভোরে এসে কাজ করায় নির্মাণকাজের মান যাচাই করার সুযোগও ছিল না বলে জানান তাঁরা।

তাঁদের ভাষ্য, বর্তমানে সড়কটির অবস্থা এমন হয়েছে যে সামান্য আঘাত কিংবা পায়ের চাপেই পিচ-পাথর উঠে আসছে। তাঁরা দ্রুত সড়কটি পুনরায় সংস্কার এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে সড়কের কার্পেটিং উঠে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উঠে যাওয়া অংশে পুনরায় বিটুমিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলে স্থানীয়রা জানান। তবে বিটুমিন দেওয়ার প্রস্তুতি চলাকালে ঠিকাদারের লোকজন কাজ না করেই চলে যান বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা রাসেল ও নুর হোসেন বলেন, “উঠে যাওয়া কার্পেটিং ঠিক করতে পিচ গরম করছিলেন। ওই সময় একটি সাদা গাড়ি আসে। গাড়িটি চলে গেলে ঠিকাদারের লোকজনও চলে যায়।”

এ বিষয়ে ঠিকাদার রেজাউল ইসলাম বলেন, “রাস্তার কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে। কাঁচা অবস্থায় গাড়ি ঢুকে গিয়ে ব্রেক দিচ্ছে, তাই এমনটি হচ্ছে। অন্তত ৭২ ঘণ্টা সুযোগ দেওয়া উচিত।”

উমর ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী বেলি আক্তারের স্বামী জাকির হোসেন বলেন, তাঁর স্ত্রীর লাইসেন্সে প্রতিষ্ঠানটি কাজ পেয়েছিল। পরে স্ট্যাম্পের মাধ্যমে রাফি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কাজটি কিনে নেয়। কাজ হস্তান্তরের সময় শর্ত ছিল, কোনো অনিয়ম করা যাবে না। অনিয়ম হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই নিতে হবে। বিল জমা দেওয়ার সময় তিনি অফিসে গিয়ে প্রকৌশলীকে কাজটি ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য বলবেন বলেও জানান।

উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. রমজান আলী বলেন, “বিষয়টি ফেসবুকে দেখেছি। ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়া হয়নি। ঠিকাদারের কাছ থেকে কাজটি ঠিক করে নেওয়া হবে। এ ছাড়া আমরা সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করব।”

উপসহকারী প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, তিনি নতুন যোগদান করেছেন। তবে যতটুকু জানেন, উঠে যাওয়া কার্পেটিংয়ে পুনরায় বিটুমিন দিতে গেলে এলাকাবাসীর বাধার আশঙ্কায় ঠিকাদার কাজ করতে ভয় পাচ্ছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন বলেন, বিষয়টি তদন্তের জন্য তিনি প্রকৌশলীকে দায়িত্ব দিয়েছেন। প্রকৌশলী বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এরপরও ব্যবস্থা নেওয়া না হলে তিনি ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

প্রতিমন্ত্রীর সফরের দিনও অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে ন

4

সাংবাদিক-সংস্কৃতিকর্মীদের মর্যাদা ও পেনশন নিশ্চিতের দাবি

5

মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার আহ্বা

6

তেঁতুলিয়ার ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী সমিতির নি

7

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

8

দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

9

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

10

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

11

ইমাম-পুরোহিতদের সম্মানি বাতিল হবে যে ৯ কারণে

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

14

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় আশার আ

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারে

17

সরকারকে দোষ নয়, নানা খরচে বিপর্যস্ত: রুমিন ফারহানা

18

ব্রাজিলের সামনে ‘হেক্সা’ সমীকরণ: গৌরবের শিরোপা নাকি হতাশার র

19

বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগ চায় স

20