অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদায়

অদ্য ৩০ জুন ২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় শব্দদূষণ এবং মন্দিরপাড়া এলাকায় বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী যানবাহনে অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ০২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ০২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ০৩ জন দোকান মালিকের কাছ থেকে মোট ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইমরান কবির মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: তামিম হাসান প্রসিকিউশন প্রদান করেন।

এ সময় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। জেলা আনসারের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান এবং মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

2

তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযো

3

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

4

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

5

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ

6

ফুলবাড়ীতে ২৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল প

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

9

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

10

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

11

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

12

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

15

কাজ শেষে ১২.৫৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ইউএনও

16

সাংগু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে, বান্দরবানে বন্যা পরিস

17

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

জুলাইয়ে রাজনৈতিক ও মব সহিংসতায় নিহত ২৩: এইচআরএসএস

20