অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবহিত না করেই চীন সফরে যাওয়ায় জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে ডিসিপ্লিনারি কমিটির সামনে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হয়েছে।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বিদেশ সফরের আগে বোর্ডকে জানানো বাধ্যতামূলক। তবে জিম্বাবুয়ে সফর শেষ হওয়ার পর লিটন বোর্ডকে না জানিয়েই চীন সফরে যান। বিষয়টিকে শৃঙ্খলাবিধির ব্যত্যয় হিসেবে দেখছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমানে কুঁচকির চোটে ভুগছেন লিটন দাস। ইনজুরির কারণে তিনি জিম্বাবুয়ে সফর থেকে সরে দাঁড়ান এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারেননি। চিকিৎসা ও পুনর্বাসনের উদ্দেশ্যে আগামী ২০ জুলাই তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।

বিসিবির একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, বোর্ডের অনুমতি ছাড়া চীন সফরে যাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে নেওয়া হয়নি। এজন্য লিটনকে ডেকে জানতে চাওয়া হয়েছে, কেন এবং কার অনুমতিতে তিনি ওই সফরে গিয়েছিলেন।

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, শুনানিতে লিটন নিজের বক্তব্য উপস্থাপন করেছেন। এখন মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে পুরো বিষয়টি যাচাই করা হবে। প্রাথমিকভাবে তার বক্তব্যে অসত্য বা বড় কোনো অসংগতি পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, লিটন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এবং তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য কোনো শৃঙ্খলাভঙ্গের রেকর্ড নেই। বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে।

বোর্ডের প্রাথমিক ধারণা, লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে না পারার হতাশা এবং যোগাযোগের ঘাটতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুযায়ী বোর্ডকে না জানিয়ে বিদেশ সফরে যাওয়াকে নিয়ম লঙ্ঘন হিসেবেই দেখা হচ্ছে।

লিটনকে বিষয়টি ব্যক্তিগতভাবে না নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আচরণবিধি অনুযায়ী তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবির শৃঙ্খলা কমিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

1

সরকারকে দোষ নয়, নানা খরচে বিপর্যস্ত: রুমিন ফারহানা

2

সরকারের ব্যর্থতায় দেশ আতঙ্কের জনপদ: সিপিবি সভাপতি

3

নিরাপত্তা ঝুঁকিতে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে, সার্ভারে ভ

4

মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার ও নিরপরাধ শিক্ষ

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

7

গাজীপুরে পোশাক কারখানার ঝুট গুদাম ও পিকআপভ্যানে আগুন

8

অপরিকল্পিত নগরায়ণ রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান লায়ন গনি মিয়

9

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

10

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

11

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, ঢাকা-দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত

12

এইচএসসি থেকেই চালু হতে পারে পুনঃপরীক্ষা, সুযোগ পাবেন অনুত্তী

13

সাজেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

14

১৭ বছরের জঞ্জাল ৬ মাসে পরিষ্কার সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

15

বিজয় রাকিন সিটিতে ফ্ল্যাট দখল ও হামলার অভিযোগ, প্রশাসকের অপস

16

তেঁতুলিয়ায় পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী শিখন কর্মসূচি

17

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

18

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

19

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

20