অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বকাপে ইরান ফুটবল দলের ওপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছানোয় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমেছে। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপে ইরান দলের জন্য আরোপিত ভ্রমণ কড়াকড়ি শিথিলের ইঙ্গিত দিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

টকস্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ডু জুলিয়ানি জানিয়েছেন, ইরান ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ নীতিমালা শিথিলের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রশাসন।

এমন সময় এই ইঙ্গিত এলো, যখন ইরান ফুটবল ফেডারেশন এ নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি চেয়েছিল ইরান। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

এ বিষয়ে ইরানের এক মুখপাত্র এএফপিকে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্বকাপের প্রস্তুতিসূচি জমা দিয়েছিল ইরান। কিন্তু আয়োজকদের আরোপিত কঠোর বিধিনিষেধের কারণে টিম মেল্লিকে নানা জটিলতার মুখে পড়তে হয়েছে।

দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, পুরো পরিস্থিতিই অত্যন্ত পরিবর্তনশীল।

তিনি বলেন, “এ বিষয়ে আলোচনা হতে পারে। আমরা অবশ্যই মাঠে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু খেলা নিশ্চিত করতে চাই। সে কারণেই দলের প্রত্যেক কোচ ভিসা পেয়েছেন।”

তবে টুর্নামেন্ট যত এগোবে, ইরান দলের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা বাড়ানোর সুযোগও তৈরি হতে পারে বলে জানান তিনি। বিশেষ করে নকআউট পর্বের সমীকরণ পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান দলকে বিমান ধরতে বলা হয়। বিষয়টিকে ‘বিপর্যয়’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইরান অধিনায়ক মেহেদি তারেমি এবং কোচ আমির ঘালেনোই।

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২-এর ফলাফলের ভিত্তিতে আগামী ৩ জুলাই ডালাস অথবা ৬ জুলাই সিয়াটলে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এমন হাই-প্রোফাইল ম্যাচের নিরাপত্তা ও লজিস্টিকসের বিষয়টি সামনে রেখে জুলিয়ানি বলেন, “সব কিছুই পরিবর্তনশীল। তাই পরিস্থিতির ওপর নজর রাখুন।”

সূত্র : টকস্পোর্টস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

1

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

4

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

5

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

6

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

7

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

8

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

সরকারের ব্যর্থতায় দেশ আতঙ্কের জনপদ: সিপিবি সভাপতি

14

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

15

মৌলিক সেবা নিশ্চিতেই সরকারের অগ্রাধিকার: ডিএনসিসি প্রশাসক

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

17

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

18

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

19

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

20