অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

দশমিনায় কৃষক নেতা আবদুস সাত্তার খানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত

পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশের প্রখ্যাত কৃষক নেতা ও ভূমি আন্দোলনের পথিকৃৎ কমরেড আবদুস সাত্তার খানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তাঁর নিজ গ্রামে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।


পটুয়াখালীর দশমিনায় প্রখ্যাত কৃষক নেতা, ভূমি আন্দোলনের পথিকৃৎ ও গণবুদ্ধিজীবী কমরেড আবদুস সাত্তার খানের ৩০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তাঁর জন্মস্থান পটুয়াখালীর দশমিনা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মিলাদ মাহফিল, শোভাযাত্রা, সাধারণ মানুষের অংশগ্রহণে গণভোজ এবং আলোচনা সভা।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মো. নয়া মিয়া শিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান সভাটি পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, দশমিনা উপজেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি পি. নওশাদ মাহমুদ অনু তালুকদার, কেন্দ্রীয় নেতা শাহ আলম, দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ দাস এবং ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ আশ্রাফ সিকদার, মো. ইদ্রিস খা, ফিরোজ হোসেন ও মো. মোখলেসুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, কমরেড আবদুস সাত্তার খান ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসহীন সংগঠক। ভূমিহীন কৃষকের ভূমির অধিকার নিশ্চিত করা, খাসজমি উদ্ধার ও ন্যায্য বণ্টন এবং শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। কৃষক, ক্ষেতমজুর, ভূমিহীন ও নিপীড়িত জনগোষ্ঠীকে সংগঠিত করে তাঁদের ন্যায্য অধিকার আদায়ে তিনি আজীবন কাজ করেছেন।

তাঁরা আরও বলেন, বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাসে আবদুস সাত্তার খানের রাজনৈতিক জীবন ও সংগ্রাম গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষক ফেডারেশন প্রতিষ্ঠার পর কৃষকের অধিকার আদায়ের আন্দোলনকে সংগঠিত ও শক্তিশালী করতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি কৃষকদের শুধু অর্থনৈতিক দাবি আদায়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে শোষণমূলক ভূমি ও উৎপাদনব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছেন।

বক্তারা উল্লেখ করেন, কৃষিজমি, খাসজমি ও প্রাকৃতিক সম্পদের ওপর ভূমিহীন কৃষক, কৃষিশ্রমিক এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর আদর্শ এখনো প্রাসঙ্গিক। ভূমি দখল, ভূমিহীন মানুষের উচ্ছেদ, কৃষকের অধিকার হরণ ও গ্রামীণ বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনে তাঁর রাজনৈতিক শিক্ষা ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের কৃষক আন্দোলনের কর্মীদের অনুপ্রাণিত করবে।

আলোচনা সভায় বক্তারা কমরেড আবদুস সাত্তার খানের অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নিতে কৃষক-শ্রমিক, নারী কৃষক, ভূমিহীন ও মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত সংগ্রামী রাজনৈতিক ধারাকে আরও শক্তিশালী করে ভূমির অধিকার, খাদ্য সার্বভৌমত্ব, কৃষকের মর্যাদা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, কমরেড আবদুস সাত্তার খান ১৯২৩ সালে পটুয়াখালীর দশমিনায় জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের ৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাসে তিনি একজন বিশিষ্ট সংগঠক ও চিন্তাবিদ হিসেবে স্মরণীয় হয়ে আছেন। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর জীবন, রাজনৈতিক আদর্শ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানম

1

ফাইনাল নয়, মালয়েশিয়ার ভাবনায় আপাতত বাংলাদেশ

2

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

3

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

4

পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

5

পীরগঞ্জে এতিম ভাতিজার জমিতে ঘর নির্মাণের অভিযোগ চাচার বিরুদ্

6

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

7

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

10

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

11

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

12

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

13

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

14

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

15

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

16

নৈরাজ্য হলে বিএনপি বসে থাকবে না: রিজভী

17

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

18

ত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি ফরিদা খান

19

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

20