অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের প্রতিবাদে অনুষ্ঠান থেকে বাদ পরীমণি, আমন্ত্রণ পেতে পারেন অপু বিশ্বাস-বুবলী

সাংবাদিকদের প্রতিবাদ ও আপত্তির মুখে চট্টগ্রামে আয়োজিত ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দিয়েছেন আয়োজকরা। তার পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস অথবা শবনম বুবলীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


চট্টগ্রামে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠানের অতিথির তালিকা থেকে চিত্রনায়িকা পরীমণির নাম বাদ দেওয়া হয়েছে। ঢাকার আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বাগ্‌বিতণ্ডার ঘটনায় তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে সাংবাদিকদের মধ্যে আপত্তি দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

শনিবার (৭ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়ক ও অংশীদার খালেদ সুমন।

তিনি জানান, আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমণির ঘটনার আগেই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে অতিথির তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়টি পরীমণিকেও জানানো হয়েছে। পাশাপাশি পরিবর্তিত অতিথি তালিকা দিয়ে নতুন পোস্টার প্রকাশ করেছেন আয়োজকরা।

খালেদ সুমন আরও জানান, অনুষ্ঠানে দেশের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকবেন। পরীমণির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস অথবা শবনম বুবলীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) পরীমণি তার যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার প্রকাশ করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে অতিথি নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিষয়টি মীমাংসা না হলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজার পরামর্শ দেন। পরবর্তী সময়ে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। পরীমণি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমণি তার মুঠোফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের মুঠোফোনটি ফিরিয়ে নেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পর হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে রড্রিগেজের বৈঠক

1

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

2

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

3

পীরগঞ্জে মাদক কারবারির মোটরসাইকেলে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

4

জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে বিএনপির

5

বরিশালে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’

6

খিলপাড়া মজুমদার বাড়ি: ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের দুই শতাব্দ

7

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যান্ডেজ-টেপ সংকট, ভোগান্তিতে

8

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

9

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

10

শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুট

11

উজবেকিস্তানকে হারিয়ে শুভসূচনা চায় বাংলাদেশ, প্রস্তুত আলপিরা

12

কিয়েভে রুশ ড্রোন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির

13

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

14

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, বাড়ছে বি

15

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর শুরু ৫ নভেম্বর, নিবন্ধন ১৬

16

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

17

শক্তিশালী স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

18

শত চক্রান্তেও বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

19

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

20