অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হেঁটে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় হেঁটে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় পুরো পথ হেঁটে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে শুরু থেকে শেষ পর্যন্ত পায়ে হেঁটে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী।

শোভাযাত্রায় তারেক রহমানের সঙ্গে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।

এর আগে শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়। সেখানে গিয়ে কর্মসূচিটি শেষ হয়।

শোভাযাত্রাকে ঘিরে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের সমাগম বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও বাসসহ বিভিন্ন যানবাহনে করে দলীয় নেতাকর্মীরা ঢাকায় আসেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টনসহ আশপাশের এলাকা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানাহানি নয়, সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

1

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

2

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, দায়িত্ব ন

3

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

4

অরাজকতা করলে আইনের কঠোর প্রয়োগ হবে: প্রধানমন্ত্রী

5

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

6

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

7

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

8

রাজধানীর যাত্রাবাড়ীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, ভিডিওতে হেলম

9

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ

10

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

11

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, পদত্যাগের কারণ জানিয়ে তুললেন

12

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ ধসে আহত ৪

13

৯ হাজার ৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন

14

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

15

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী

16

ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগ

17

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

18

২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

19

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

20